ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন নজরে আসে আর্জেন্টিনার। তারই প্রেক্ষাপটে দেশটি পুনরায় বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা করছে।

শনিবার (১০ ডিসেম্বর) এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান।

স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরো।

টুইটে কাফিয়েরো আগস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠকের কথা স্মরণ করেন।

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশে দূতাবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে দূতাবাস এবং কনস্যুলার বিভাগটি পুনরায় চালু করে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। বিশেষত, বাণিজ্যিক দিক থেকে, যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে বাংলাদেশে দূতাবাস বন্ধ করে আর্জেন্টিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা

আপডেট সময় ০২:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২