ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

লাইভে থাকা সাংবাদিকের বুম কেড়ে নেওয়া পুলিশ সদস্য প্রত্যাহার

লাইভ সংবাদ পরিবেশনের সময় পুলিশের হাতে হেনস্তার শিকার হয়েছেন নাগরিক টিভির সাংবাদিক সাইদ আরমান। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগ পাওয়ার পর হেনস্তাকারী পুলিশ সদস্যকে শনাক্ত করে প্রত্যাহার করা হয়েছে। সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনে।

ডিএমপি জানিয়েছে, সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান নাগরিক টেলিভিশনের রিপোর্টারের হাত থেকে বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান।

এ বিষয়ে হেনস্তার শিকার নাগরিক টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ আরমান জানান, জাতীয় সংসদ এলাকায় গিয়েছিলাম সংবাদ সংগ্রহ করতে। লাইভ রিপোর্টিং করার জন্য পুলিশের সঙ্গে পরামর্শ করেই লাইভের স্থান নির্ধারণ করেছিলাম। লাইভে সংযুক্ত হওয়ার পর হঠাৎ করে ওই পুলিশ সদস্য এসে বাধা দেন। এরপর বুম কেড়ে নেন। ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

যোগাযোগ করা হলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গতকাল রোববার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়।

বিষয়টি ডিএমপি কমিশনার মহোদয়কে অবহিত করা হলে তিনি কনস্টেবল শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

লাইভে থাকা সাংবাদিকের বুম কেড়ে নেওয়া পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় ০২:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২