সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদোর আবেগঘন পোস্ট

মরক্কোর কাছে হেরে পর্তুগালের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। অশ্রুসজল চোখে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার ছোঁয়া হলো না বিশ্বকাপ। তার চোখের জল আবেগাপ্লুত করেছে সবাইকে।

সেই পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিলেন সিআরসেভেন। তিনি লিখেছেন, ‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত আমি পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ের শিরোপা জিতেছি, কিন্তু আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, দেশের নাম বিশ্বের সর্বোচ্চ জায়গায় লেখানো। আমি এর জন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য আমি কঠোর সংগ্রাম করেছি। ’

‘১৬ বছরের বেশি সময় ধরে আমি পাঁচটি বিশ্বকাপে গোল করেছি। সব সময় বিখ্যাত খেলোয়াড়দের পাশে থেকে এবং লক্ষ লক্ষ পর্তুগিজের সমর্থনে আমি আমার সবটুকু দিয়েছি। আমি কখনোই লড়াইয়ের দিক থেকে মুখ ফেরাইনি এবং আমি কখনোই স্বপ্ন দেখা থামাইনি। দুঃখজনকভাবে গতকাল সেই স্বপ্নের ইতি ঘটেছে। ’

‘এটা প্রতিক্রিয়া নয়, আমি শুধু আপনাদের সকলকে জানাতে চাই যে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমার আত্মনিবেদন একমুহূর্তের জন্যও থেমে যায়নি। আমি একই উদ্দেশ্যের জন্য সব সময় লড়াই করে গেছি এবং কখনোই আমার সতীর্থদের থেকে, দেশের থেকে মুখ ফিরিয়ে নেব না। ’

‘আপাতত বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার। স্বপ্নটি ভালো ছিল, যতক্ষণ এটি টিকে ছিল… এখন আশা করছি সময়ই সবচেয়ে ভালো পরামর্শক এবং সবাইকে বলে দেয় কখন ইতি টানতে হবে। ’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদোর আবেগঘন পোস্ট

আপডেট সময় ১২:৫৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২