সংবাদ শিরোনাম ::
‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

দুর্ঘটনার কবলে ইবির শিক্ষক বহনকারী বাস, আহত ৮

  • ইবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:২২:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক বহনকারী কোস্টার বাস (এসি মিনিবাস) এবং যাত্রীবাহী রূপসা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসচালক ও দুজন শিক্ষকসহ অন্তত আটজন আহত হয়েছেন। গুরুতর আহত বাসচালকসহ অন্যান্যদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে আনার পথে সদর উপজেলার এগারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- কোস্টার চালক নজরুল ইসলাম, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রারসহ আরও কয়েকজন। এর মধ্যে চালক নজরুল ইসলামের এক হাত ভেঙে গেছে এবং কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। অন্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক বহনকারী বাসটি এগারোমাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রূপসা পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করার সময় সরাসরি কোস্টারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই রূপসা বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭-৮ জন আহত হয়েছেন। এর মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এখন পর্যন্ত একজনের অবস্থা গুরুতর।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান বলেন, আমাদের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছোট একটি অপারেশন করা লাগতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ সুন্দরবনে অস্ত্র-গুলিসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

দুর্ঘটনার কবলে ইবির শিক্ষক বহনকারী বাস, আহত ৮

আপডেট সময় ০৭:২২:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫