ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১ হাজার ৮৮৩ মামলা এআই পণ্যের চাহিদায় চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার কোচ চাইলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজি হামজা ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে হেগসেথ পাসপোর্ট করতে বাড়তি টাকা আদায়, বাগেরহাট অফিসে দুদকের অভিযান কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে নারাজ ওসি ইবির বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ চসিকের কর্মকর্তা ও ডিপো মালিকদের বিরুদ্ধে দুদকের মামলা

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১ হাজার ৮৮৩ মামলা

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৮৩টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৮০৫টি এবং অন্যান্য ধারায় মামলা হয়েছে ১ হাজার ৭৮টি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

আইনমন্ত্রী বলেন, এসব মামলার মধ্যে ২৯৩টির (হত্যা মামলা ৯৮টি এবং অন্যান্য মামলা ১৯৫টি) তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। অন্যদিকে, ঘটনার সত্যতা থাকলেও ঘটনাস্থল-সংক্রান্ত জটিলতার কারণে সঠিক থানায় মামলা না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদী পৃথক মামলা করায় ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই বিপুলসংখ্যক মামলার তদন্তপ্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি মামলার তদন্তে প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার পান। এ ছাড়া এসব মামলা যথাযথভাবে পরিচালনা ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলাগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার-সংক্রান্ত তথ্য তুলে ধরে আইনমন্ত্রী জানান, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৭৯টি মামলা দায়ের বা রুজু করা হয়েছে। এর মধ্যে আটটি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। এসব রায়ে মোট ৭৩ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৪৯ জনকে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে বর্তমানে ২৬টি বিচারাধীন এবং ৪৫টি তদন্তাধীন রয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের ন্যায়বিচার প্রদানে বর্তমান সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যারা নিরীহ মানুষ হত্যা, গুম, নির্যাতন কিংবা পঙ্গু করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা-গুম-নির্যাতনের ঘটনায় ১ হাজার ৮৮৩ মামলা

আপডেট সময় ০৬:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬