ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবির বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ চসিকের কর্মকর্তা ও ডিপো মালিকদের বিরুদ্ধে দুদকের মামলা সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন আলোচিত শরীফ উদ্দিন পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাট এখন ওপেন সিক্রেট! পুলিশের পোশাকের আড়ালে মানবিক মানুষ, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ইংরেজি বিভাগের সংকট সমাধানে ইবি ছাত্রশিবিরের ১১ দফা বিমানবন্দর স্টেশনে যাত্রী হয়রানি, টিকিটের নামে বাড়তি টাকা আদায় উমেদার সিন্ডিকেটের অনুমতি ছাড়া এক চুলও নড়ে না শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দণ্ডিত ও দেশের বাইরে পলাতক থাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আইন পরিষ্কারভাবে বলে দিয়েছে, ন্যূনতম দুই বছরের সাজা হলে কাউকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।

তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলাকালে তিনি বিচার এড়িয়ে গেছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তিনি বিচার মোকাবিলা করতে আসেননি। রায় প্রকাশিত হওয়ার পরও আপিল করেননি। ভবিষ্যতে তাঁর আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর বলেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে একটি চিঠি দেওয়া হয়েছে। তারা শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের জন্য আবেদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটিকে হাস্যকর বলেছেন। কারণ, যিনি পাসপোর্ট চান, তিনি নিজে আবেদন করেননি। তাঁর দল বা নেতাকর্মীরাও আবেদন করেননি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে আছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র তাঁরা পাননি। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে তাঁকেই এ বিষয়ে ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে। কিন্তু আজ পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু জানিয়েছেন বলে তাঁদের জানা নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার সদিচ্ছা ছিল না, এখনও নেই। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল দায়ের করতেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে চিফ প্রসিকিউটর বলেন, “আপনি যদি সত্যিকার অর্থে দেশে আসতে চান, তাহলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। লিখিতভাবে বলুন, প্রত্যর্পণ চুক্তির আওতায় আপনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এটিই হবে আপনার জন্য সঠিক পন্থা।”

তিনি আরও বলেন, “আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন। তাঁদের বিষয়ে চিন্তা করেননি। এখন তাঁদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন।”

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভার্চুয়াল মাধ্যমে তাঁর নিজের কোনো বক্তব্য তাঁরা এখন পর্যন্ত পাননি। যেসব অডিও বক্তব্য সামনে আসে, সেগুলো আদৌ শেখ হাসিনার বক্তব্য কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবির বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৩:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬