ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

চট্টগ্রাম টেস্টে নেই রোহিত; শামি-জাদেজার সিরিজ শেষ

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার জায়গায় সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। এছাড়া অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা আর পেস তারকা মোহাম্মদ শামি পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন। এই দুজনের বদলে ভারতীয় দলে এসেছেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার।

এছাড়া টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে পেসার জয়দেব উনাদকাটকে। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ঢাকা টেস্টে রোহিত খেলবেন কিনা- সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে ভারতের দলীয় সূত্র দাবি করেছে, ঢাকা টেস্টেও রোহিতকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

চট্টগ্রাম টেস্টে রোহিতের জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলায় দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। উল্লেখ্য, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

চট্টগ্রাম টেস্টে নেই রোহিত; শামি-জাদেজার সিরিজ শেষ

আপডেট সময় ১২:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২