বরগুনা পথ শিশু কল্যাণ ট্রস্টের আয়োজনে আলোচনা সভা ও বনভোজন উদযাপন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ ডিসেম্বর ২০২২ বেলা ১১ টায় বরগুনা পিটিআই হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল করিম বাবু বিভাগীয় প্রধান বরিশাল পথ শিশু কল্যাণ ট্রস্ট , বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মিজানুর রহমান শামীম,জোনাল অফিসার বরিশাল, সহ বিভিন্ন জেলা সুপারভাইজার।
এ সময় বক্তারা বলেন আমরা পলিথিন বর্জন করে কাগজের ঠোঙ্গা ব্যবহার করব পথশিশু ও ঝরে যাওয়া শিশুদের কে নিয়ে কাজ করে আসছি এবং আমাদের প্রতিষ্ঠানের বয়স তিন মাস অতিবাহিত হয়েছে আমরা এরই মধ্যে পথ শিশুদের কে নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি বলে জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাদিকুর রহমান, জেলা প্রধান,(ডি,সি,ও) বরগুনা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
মোঃ জাকারিয়া, বরগুনা 






















