ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার

লন্ডনে শিল্পী শফিকুন্নূর স্মরণানুষ্ঠান সম্পন্ন

বাউলরা গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদের ধর্ম, দর্শন, জীবনবোধ ও আধ্যাত্মিক অনুভূতির কথা প্রকাশ করে। এটি মূলত একটি মৌখিক ঐতিহ্য। যা প্রজন্ম থেকে প্রজন্মে গানের মাধ্যমে চলে আসছে। প্রেম, মানবতাবাদ, জীবন ও মৃত্যুরহস্য ও সমাজের কুসংস্কার নিয়ে আলোচনা করা হয় গানের মাধ্যমে। সেইরকম গান একসময় নিজে রচনা করে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন এবং সাধারণ মানুষের হৃদয়ে আজও স্থান করে আছেন প্রয়াত শিল্পী শফিকুন্নূর।

গানপ্রিয় শ্রোতাদের কাছে পরিচিত শিল্পী শফিকুন্নূর। তার সুর আর দরাজ কণ্ঠের জাদুতে অনেক অপ্রচলিত পল্লিগান অমরতা পেয়েছে, তিনি ছিলেন একজন খ‍্যাতিমান গীতিকারও।

তাকে স্মরণ করতে গত ১১ আগস্ট সোমবার লন্ডনের ‘ব্রাডি আর্টস সেন্টারে’ আয়োজন করা হয় এ স্মরণানুষ্ঠানের। অসংখ্য ভক্ত শ্রোতাদের আগমনে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধরী। বিলেতের জনপ্রিয় শিল্পীদের উত্তরীয় পড়িয়ে দেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও সদস্য সচিব সামছুল ইসলাম রুবেল।

দ্বিতীয় পর্বে তার গান পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পীরা। অনুষ্ঠানে শিল্পী শফিকুন্নূরের গান গেয়ে শোনান উপস্থিত বিলেতের শিল্পীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের

লন্ডনে শিল্পী শফিকুন্নূর স্মরণানুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় ০৫:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫