ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর সদস্য আটক ডিএসসিসির প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঘিরে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ বড়লেখায় বোরো আবাদে পানির তীব্র সংকট জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা

বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মোবারক হোসেন, মোঃ তানভীর হোসেন ও মোঃ তুষার আলী। শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উত্তরা বিভাগের বিমানবন্দর থানার রেলস্টেশন এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
আজ রোববার গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন মাদক কারবারি উত্তরার বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে বিমানবন্দর থানার রেলস্টেশন এলাকা ঝটিকা অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি ।
তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মোবারক, তানভীর ও তুষারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় এনেছিল। এদিকে, আজ দুপুর ২ টায় উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস জানান, এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৪:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২