সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

বিজয় দিবসে শিশু পার্ক বিনা টিকিটে প্রদর্শনের নির্দেশ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিজেদের আওতাধীন এলাকার শিশু পার্কগুলো বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার (১১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিএনসিসির আওতাধীন ছয়টি শিশু পার্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।

ড. মোহাম্মদ মাহে আলম জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। কর্মসূচির আলোকে শিশু পার্কগুলো ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক। তাই চিঠি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে ছয়টি শিশু পার্ককে এই ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে— মিরপুরের তামান্না শিশু পার্ক, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড, উত্তরখান মৈয়নারটেকের দি হোমস গার্ডেন, যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট এবং বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি। এছাড়া ডিএনসিসির আওতাধীন শ্যামলীর ওন্ডারল্যান্ডে সেদিন সকাল-সন্ধ্যা বিনামূল্যে প্রবেশ করতে পারবে শিশুরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

বিজয় দিবসে শিশু পার্ক বিনা টিকিটে প্রদর্শনের নির্দেশ

আপডেট সময় ০৪:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২