সংবাদ শিরোনাম ::
স্বচ্ছতা,জবাবদিহীতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে : ভিসি হেমায়েত জাহান প্রেমের নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিধবা নারী বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিকসহ ২ জন আটক প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা সোনারগাঁয় শপিংমলে আগুন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার দেশের ১৪ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হাইতি ম্যাচে ব্রাজিল দলে বড় রদবদল, একাদশে কারা থাকছেন?

মসজিদুল হারামে ভ্রাম্যমাণ পাঠাগার চালু

পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে মুসল্লিদের জন্য ভ্রাম্যমাণ পাঠাগার চালু করা হয়েছে। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তা উদ্বোধন করেন। হারাম শরিফের কিং আবদুল্লাহ সম্প্রসারিত প্রাঙ্গণে মসজিদুল হারামের পাঠাগার ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে তা চালু হয়। মসজিদুল হারামের সাধারণ পরিষেবা বিভাগের প্রধান আফনান আল-লুকমানি জানান, মসজিদের মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পাঠাগারের উদ্যোগ নেওয়া হয়।

এর মাধ্যমে সহজেই সবার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া হবে। আল-হারাম আল-মাক্কি লাইব্রেরির সুরক্ষিত গ্রন্থাবলির সরবরাহ সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের নির্বাচিত বই সহজেই পড়তে পারবেন মুসল্লিরা।

মসজিদুল হারামের যোগাযোগ বিভাগের প্রধান বুশরা আল-মাহামাদি জানান, পবিত্র হারামাইন পরিকল্পনা-২০২৪ ও সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ সব ধরনের সেবা ও উদ্যোগে সর্বোচ্চ মান বজায় রাখছে। মসজিদুল হারাম প্রাঙ্গণে ‘নলেজ কার্ট’ ও অন্যান্য উদ্যোগগুলো মুসল্লিদের জ্ঞান সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা,জবাবদিহীতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে : ভিসি হেমায়েত জাহান

মসজিদুল হারামে ভ্রাম্যমাণ পাঠাগার চালু

আপডেট সময় ১২:০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২