সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

রাজধানীতে সীমিত আকারে বাস চলাচল শুরু

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে অনেকটা ভীতির মধ্যে থেকে বাস মালিকরা রাজধানী এবং রাজধানীর বাইরে বাস চালানো বন্ধ রেখেছিলেন। তবে সমাবেশ শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছেন, যাত্রী অনুপাতে বাস চালাবেন। এর ফলে রাজধানীর সড়কে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়েছে। 

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পল্টনের নাইটিংগেল মোড়ে আকাশ পরিবহনের বাস চলাচল করতে দেখা যায়। তবে বাসে খুব কম সংখ্যক যাত্রী দেখা গেছে। এদিকে বাস মালিক এবং সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) সকালের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে।

রাজধানীতে চলাচলকারী রাইদা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মকবুল হোসেন পাটোয়ারী ঢাকা পোস্টকে বলেন, আমরা কখনোই মালিকদের বাস না চালানোর সিদ্ধান্ত জানাইনি। মালিকরা ভীত হয়ে রাস্তায় বাস নামাননি। সমাবেশ শেষ হওয়ার পর আমরা তাদেরকে আবারও অনুরোধ করেছি, যেন বাস চালানো শুরু করে।

তিনি আরও বলেন, সারাদিন যেহেতু রাজধানীতে যাত্রী একেবারেই কম ছিল, তাই আমরা বাস চালাতে পারিনি। সন্ধ্যায় যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে মালিকরা বাস চালাতে আগ্রহী হচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে সীমিত আকারে বাস চলাচল শুরু

আপডেট সময় ০৭:৫৯:০২ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২