ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কমলাপুরে আবাসিক হোটেল থেকে হকারের মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলের কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম  বলেন, আমরা খবর পেয়ে রাত সাড়ে বারোটার দিকে কমলাপুরের আল-ইনসাফ আবাসিক হোটেলের চারতলার একটি রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় ঢামেকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা ওই হোটেলের রেজিস্ট্রি খাতা থেকে জানতে পারি নিহত ব্যক্তি গত ৭ তারিখে ওই হোটেলে উঠেন। সিসি ফুটেজে তাকে প্রবেশ করতে দেখা যায় হোটেলে। কীভাবে তিনি মারা গেলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাগিনা ফয়েজ বলেন, আমার মামা কমলাপুরে হকারি করতো। অনেকদিন গ্রামের বাড়িতে যায় না। মামা ৭ তারিখে ওই হোটেলে ওঠেন। সিসি ফুটেছে দেখা যায় রাত দশটায় হোটেলে প্রবেশ করেন। আমার মামা দরজা না খোলায় পুলিশকে খবর দিলে দরজা ভেঙে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মামার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কলচমা গ্রামে। তিনি ওই এলাকার শফিউল্লাহর সন্তান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কমলাপুরে আবাসিক হোটেল থেকে হকারের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২