সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অংশ নিয়েছেন বাংলাদেশের বশির

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৮৪৮ বার পড়া হয়েছে

মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিশ্বজয়ী হাফেজ বশির। প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা ত্যাগ করেছেন হাফেজ বশির ও তার উস্তাদ শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

হাফেজ বশির ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এর আগে গত বছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।

সৌদি আরবের ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার (৯ আগস্ট) থেকে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হচ্ছে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৫তম আসর।

বিশ্বের ১২৮টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন এতে। ৪৫ বছর থেকে শুরু হওয়া কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশ অংশগ্রহণ করছে।

ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শাইখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল আশ-শায়খ পবিত্র কুরআনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে মন্ত্রণালয় গর্বিত। প্রতি বছর এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজরা একত্রিত হন মক্কায়। কোরআনের সেবায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করছে এই প্রতিযোগিতা।

প্রসঙ্গত, গত বছর কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৪তম আসরে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দুই হাফেজ হাফেজ আনাছ বিন আতিক্ব ও হাফেজ মুয়াজ মাহমুদ। দু’জনই জোড়া সাফল্য বয়ে এনেছিলেন দেশের জন্য।

প্রতিযোগিতার ৩য় গ্রুপে ১ম স্থান অর্জন করেছিলেন মারকাজুত তাহফিজের ছাত্র হাফেজ আনাছ বিন আতিক্ব। একই প্রতিযোগিতার ৪র্থ গ্রুপে ১ম স্থান অর্জন করেছিলেন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, অংশ নিয়েছেন বাংলাদেশের বশির

আপডেট সময় ০১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫