ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলের বিরুদ্ধে মা-বোনের লিগ্যাল নোটিশ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের স্ত্রী এবং কন্যা হাসান আরিফের ছেলে আবু মোয়াজ আরিফের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে আবু মোয়াজের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, অর্থিক শোষণ, হুমকি এবং ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার এ এফ হাসান আরিফের মেয়ে বারিস্টার উম্মেহানী বিনতে আরিফ ও স্ত্রী ৭৪ বছর বয়সী পারভীন আরিফের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন আইনি পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি।

ব্যারিস্টার সাকিব মাহবুব বিষয়টি  নিশ্চিত করেছেন। নোটিশে বলা হয়েছে, এ এফ. হাসান আরিফের মৃত্যুর পর পারভীন আরিফ বারবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। অভিযোগে উল্লেখ রয়েছে— তার নিজ পুত্রের হাতে তাকে জোরপূর্বক ঘরে আটকে রাখা, ব্যাংক হিসাব থেকে টাকা আদায়, ব্যক্তিগত অলঙ্কার আত্মসাৎ এবং পরিবারের আত্মীয়দের কাছ থেকেও অর্থ সংগ্রহে বাধ্য করার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার ফলে তিনি গভীর নিরাপত্তাহীনতায় ভুগে ছেলেকে না জানিয়ে বাসা থেকে পালিয়ে ২১ জুলাই কানাডায় আশ্রয় নিতে বাধ্য হন।

এ ছাড়া, ব্যারিস্টার উম্মেহানী নিজেও হয়রানিতে পড়ছেন এবং টেলিফোনে ধারাবাহিকভাবে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ২৬ জুলাই রাতে একটি বিদেশি নম্বর থেকে ফোনে গালিগালাজ ও পরদিন প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও নোটিশে উল্লেখ আছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আবু মোয়াজ আরিফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। যা পরিবারকে আরও গভীর উদ্বেগে ফেলেছে এবং তার আচরণ নিয়ন্ত্রণহীন ও অস্থির।
আইনি নোটিশে অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে সব ধরণের হুমকি, হয়রানি ও চাপপ্রযোগমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রযোজনে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলের বিরুদ্ধে মা-বোনের লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০৭:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫