ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পর্যটকের কাছ থেকে ৫০ টাকা আদায়, ৫ টাকার নির্দেশনা উপেক্ষা; ক্ষোভে দ্বীপবাসী সামান্য ভুলেও ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ মির্জাপুর ভূমি অফিসে রিনা রানীর দাপট, ঘুষ-নথি জালিয়াতির অভিযোগ ডেমরা রেজিস্ট্রি অফিসে তুহিন-সাজুর দাপট, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অনিয়মের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অপসারণের দাবিতে মানববন্ধন অভিযোগের পরও একই বিদেশি স্টেশনে স্বামী-স্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে উইপোকার উপদ্রব, রাত না কাটিয়েই চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেলে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন, অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধে কঠোর নির্দেশ

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া উত্তর ফুলদী গ্রামের আজিবর প্রধানের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর একটি নির্মাণাধীন ভবনের অবকাঠামোতে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি দিচ্ছিলেন। কাজ করার একপর্যায়ে অসতর্ক মুহূর্তে বিদ্যুতে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদ করিম বলেন, হাসপাতালে আনার আগেই সাগরের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার খবরে তদন্তের জন্য এসআই বিল্লাল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোগীর মৃত্যুর অভিযোগে ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় ০২:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫