ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

সাদুল্লাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

গাইবান্ধার সাদুল্লাপুরে এক শিক্ষকের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটির কর্তা মানিক চন্দ্র সরকার পলাশবাড়ী উপজেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাত দেড়টার দিকে ৭-৮ জন মুখোশধারী ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মানিক চন্দ্র সরকারের মাথায় পিস্তল ঠেকিয়ে পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি, বাক্স, ওয়ারড্রোব, শোকেস ইত্যাদি তছনছ করে ডাকাতরা প্রায় দুই ঘণ্টা ধরে লুটপাট চালায়।
ভুক্তভোগীরা আরও জানান, এসময় ডাকাতদল ঘর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, অর্ধলক্ষাধিক নগদ টাকা এবং একটি মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারের সদস্যদের মারধর করে এবং এ ঘটনা পুলিশে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
স্থানীয়দের মতে, গত কয়েকদিন আগে একই এলাকার নয়াবাজারে কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। একের পর এক এমন অপরাধে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

সাদুল্লাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় ০৪:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫