ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ওই সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি একই উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার সকালে কাপালি পাড়ার বাসিন্দা ইমরান আলীর বাড়ির রান্না ঘরে গর্তে থাকা একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে। বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটি ঝুলিয়ে রাখে। পরে সাপটিকে বস্তায় ভরার সময় সাপুড়ের বাম হাতে সাপটি কামড় দেয়। এর কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়া শুরু হলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বয়েজ উদ্দিনের ভাগ্নে সিরাজুল ইসলাম বলেন, বয়েজ উদ্দিন আমার মামা হন। তিনি পেশায় সেলো মেকানিক তবে তিনি দীর্ঘদিন থেকে সাপ ধরেন। আজ সকালে কমেদপুর কাপালি পাড়া থেকে লোক এসে সাপ ধরার জন্য ডেকে নিয়ে যান। সেখানকার ইমরান আলীর বাড়ির রান্না ঘর থেকে একটি সাপ ধরেনে। বস্তায় ঢোকানোর সময় সাপ ছোবল মারে। পরে খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে নেই।

ইমরান আলী বলেন, তার বাড়ির রান্নাঘরে অনেক দিন থেকে সাপের উপদ্রব ছিল। আজকে বয়েজ উদ্দিনকে ডেকে নিয়ে যাই। রান্নাঘরের একটি ইদুরের গর্ত থেকে সাপের তিনটি বাচ্চাসহ সে সাপটিকে ধরে। পরে বস্তায় ঢুকানোর সময় সাপটি উল্টে তার হাতে ছোবল মারে। অনেকক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু

আপডেট সময় ০৩:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫