ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কিস্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে হত্যার অভিযোগে উঠেছে চাচার বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন সরকার (৪৫) ব্রাহ্মণচক গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। ঘাতক চাচার নাম ফারুক সরকার (৫২)। তার স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিন সরকারের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে ফারুক সরকার নামের এক ব্যক্তি একটি বেসরকারি এনজিও ব্যুরো বাংলাদেশ থেকে কিস্তিতে ঋণ নিয়েছিলেন; কিন্তু তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করছিলেন না। এ নিয়ে বুধবার সকালে ব্রাহ্মণচক সড়কে ভাতিজা মাইনুদ্দিন তার চাচা ফারুক সরকারকে কিস্তি শোধের কথা বললে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা ফারুক সরকার কিল-ঘুসি মারলে মাইনুদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বেগম জানান, ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগমের সঙ্গে কিস্তির টাকা নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। ফারুক আমাদের বই দিয়ে কিস্তির টাকা উত্তোলন করেন। কিস্তির লোকজন টাকার জন্য আমাদের চাপ দেয়। আজ রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হলে আমার স্বামী কিস্তির টাকা চাইলে তার ওপর আক্রমণ চালায় ফারুক। পরে আমার স্বামী মারা যান। এখন আমি ছয় সন্তান নিয়ে কোথায় যাব। আমি হত্যাকারীর বিচার চাই।

মতলব উত্তর থানা ওসি মো. রবিউল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ফারুক সরকারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

আপডেট সময় ০১:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫