ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

কলারোয়ায় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান বুধবার সকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উপজেলার বোয়ালিয়াস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান একটি কাঁচা রাস্তা সংস্কারের বিষয়ে তাঁর নামে দেওয়া মিথ্যা, ভিত্তিহীন অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে মোখলেছুর রহমান বলেন, বোয়ালিয়ায় গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বেলতলা নামক স্থানে একটি কাঁচা রাস্তা সংস্কারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ দেয়া দেওয়া হয়। এই প্রকল্পের কাজের বিপরীতে ইতোমধ্যে ৬৫ হাজার টাকা প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুনের মাধ্যমে উত্তোলন করা করা হয়। কাজ শুরুর সময় প্রবল বর্ষণ হয়। এতে করে কাজটি শুরু করার চেষ্টা করেও শুরু করা যায়নি। বর্ষণজনিত কারণে কাজ শুরু না করার বিষয়টি একটি মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। এলাকার উন্নয়ন চায়না এমন কিছু ছেলে তাঁর সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে এই প্রকল্পের টাকা আত্মসাতের মিথ্যা অপবাদ দিয়ে একটি মানববন্ধন করে। বাস্তবতা হলো, বর্ষা কমে গেলেই কাঁচা রাস্তার কাজটি শুরু করা হবে। সুতরাং এ দিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি চেয়ারম্যান আরও বলেন, তিনি পাঁচ/ছয় মাস হলো দায়িত্ব গ্রহণ করেছেন। ইউনিয়নের সকল ওয়ার্ডে তিনি উন্নয়নমূলক কাজ করছেন। তাঁর সময়ে কেঁড়াগাছি ইউনিয়নের দশটি রাস্তা পাকাকরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এজন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, এলাকার কিছু মানুষের চাপে পড়ে তিনি ইচ্ছার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, অচিরেই কাজ শুরু হবে। ইউনিয়ন পরিষদের সচিব বলেন, যথাসময়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য এই কাঁচা রাস্তা সংস্কারের প্রকল্পটি বাস্তবে রূপ না নেওয়ার কথা বলে সোমবার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বোয়ালিয়ায় ইউনিয়ন পরিষদের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারই বিপরীতে বক্তব্য উপস্থাপন করে মঙ্গলবার কেঁড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

কলারোয়ায় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:২৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫