ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন

ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তার শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।

মীর হোসেন মীরু উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকার রফিক চৌধুরী বাড়ির আতাউল হক লেদু মিয়ার ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মীর হোসেন ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় তার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মীর হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজনের রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দ্ব ছিল। এসব দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে দাবি করছেন তারা।

মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন বাবু ঢাকা পোস্টকে বলেন, তিনি (মীরু) দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হামলায় শরীর থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতোমধ্যে এ বিষয়ে মৌখিকভাবে ফুলগাজী থানায় অভিযোগ করা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তার সঙ্গে কথা না বলে বলা যাচ্ছে না। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা আর কি কারণে হামলা করেছে এই বিষয়ে জানার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন

আপডেট সময় ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫