ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

ছামীম ও আয়মানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা, পাশে থাকার আশ্বাস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণ হারানো শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল। পাশাপাশি শোকাহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে তারা।

মঙ্গলবার (২৯ জুলাই) -২৫ বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার আল-আমিনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল প্রথমে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে ছামীমের কবর জিয়ারত করেন। পরে তারা নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আয়মানের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

উভয় স্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দুই শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা জানানোর পর মোনাজাতে অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তারা দুই কিশোরের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরবর্তীতে বিমানবাহিনীর প্রতিনিধিরা নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন।

বিমানবাহিনীর পক্ষে উইং কমান্ডার আল-আমিন বলেন,
“এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। দুই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু আমাদের ব্যথিত করেছে। তাদের আত্মার শান্তি কামনা করছি।”

তিনি আরও বলেন,
“বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে যতটা সম্ভব সহায়তা ও মানসিক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমরা সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করব। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমরা আরও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির সেবা করতে পারি।”

প্রসঙ্গত, গত ২১ জুলাই সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে ছামীম ও আয়মান গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার দিন রাতেই মারা যান ছামীম। চার দিন পর ২৫ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আয়মান।

এই হৃদয়বিদারক ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে, আর দুই সম্ভাবনাময় শিক্ষার্থীর অকালে চলে যাওয়া গভীরভাবে ব্যথিত করে সকলকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

ছামীম ও আয়মানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা, পাশে থাকার আশ্বাস

আপডেট সময় ১০:২৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫