ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা ছেলেরা হারলেও জিতেই চলেছে নারী হকি দল বাবার জমি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন লেবাননে, ফিরলেন নিথর দেহে প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক নুর মানসিক চাপ কমাতে কফি কতটা উপকারী, জানুন সঠিক পরিমাণ ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ ১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা চট্টগ্রামের বহদ্দারহাটে সিটি করপোরেশন অভিযানে দুই শতাধিক দোকান উচ্ছেদ

জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য রক্ষা পেল ২০ যাত্রী

শরীয়তপুরের জাজিরায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে অল্প আহত হয়ে প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত ২০ যাত্রী।

মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুরে জাজিরা উপজেলার কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ পরিবহনের, যা নড়িয়া থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পথিমধ্যে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী জানালার পথ দিয়ে বের হয়ে কোনোরকমে নিজেদের প্রাণ বাঁচান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পরে বিকল্প একটি বাসে করে যাত্রীদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন,
“বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এই দুর্ঘটনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীদের দ্রুত উদ্ধার ও সহায়তার জন্য স্থানীয় পুলিশ এবং বাস কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে। তবে বৃষ্টির সময় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন-কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির

জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য রক্ষা পেল ২০ যাত্রী

আপডেট সময় ১০:২৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫