রাঙামাটি লংগদু উপজেলায় বাইট্টা পাড়া লংগদু মেইন রোডে বেপরোয়া গতিতে চালানো মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয় খলিল মিয়া, (৬২) নামে এক বৃদ্ধ শ্রমিকের। জানা গেছে ঐ শ্রমিকের বাড়ি লংগদু উপজেলার ইসলামাবাদ গ্রামে। ২৯ জুলাই মঙ্গলবার আনুমানিক ১০ ঘটিকার দিকে ঘটনাটি ঘটে।
এদিকে মটর সাইকেল চালক মাইনীমুখ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে সুজন (২৬) মিয়া।
স্থানীয়দের মতে জানতে পারি সকাল থেকে বৃদ্ধ লোকটি রাস্তার একপাশে কাজ করে যাচ্ছিলেন অনুমানিক সকাল ১০ ঘটিকায় হঠাৎ একটি মটর সাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে বৃদ্ধ ব্যক্তির শরীরের উপর তুলে দেয়। তাৎক্ষণিকভাবে তাকে লংগদু সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে লংগদু হাসপাতালে তথ্যমতে জানা যায় সকালে মটর সাইকেল আঘাত প্রাপ্ত খলিল মিয়া নামে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হয় রোগীর অবস্থা বেশি খারাপ থাকায় ইমারজেন্সি খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। পরে বৃদ্ধ ব্যক্তি খাগড়াছড়ি সদর হাসপাতালে মৃত্যু হয়।
এদিকে লংগদু মটর সাইকেল সমিতির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আজাহার বিষয়টি নিশ্চিত করে বলেন আজ সকালে একটি মটর সাইকেল দূর্ঘটনা হয়েছে। তবে মটর সাইকেল চালক এই সমিতির অন্তর্ভুক্ত না।
এ ব্যাপারে লংগদু থানা দূর্ঘটনাটি নিশ্চিত করে বলেন প্রকৃত দোষীকে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
লংগদু প্রতিনিধি 























