ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী: র‍্যাব পরিচালক

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালানোর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, জঙ্গিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমসহ র‌্যাব কাজ করছে। আশা করি আমরা তাদের গ্রেফতার করতে পারবে। কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানোর ঘটনায় অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা দায় এড়াতে পারি না। জঙ্গিদের বিষয়ে আগের তথ্য থাকলে পদক্ষেপ নেওয়া সহজ হতো। অথবা পালিয়ে যাওয়ার বিষয়টা রোধ করা যেত। তবে তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তাদের আগের অপরাধ কার্যক্রম, বিভিন্ন স্থানে বিচরণের সিসিটিভি ফুটেজ সবকিছু মূল্যায়ন করে আমরা এগোচ্ছি। পলাতক দুই জঙ্গি দেশে আছে না দেশের বাইরে পালিয়ে গেছেন- এমন প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, এখনো নিশ্চিত নই, তবে যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী: র‍্যাব পরিচালক

আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২