ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জুড়ীতে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় “জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১টা ৩০মিনিটে পরীক্ষা সমাপ্ত হয়।

জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারেও জুড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ২৬০জন ও পঞ্চম শ্রেণীতে ৪১০ জন পরীক্ষার্থীসহ মোট ৬৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জুড়ী মেধাবৃত্তি প্রকল্পটি।

এ প্রকল্পের আওতায় প্রতিবছর উপজেলার তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। এ বছরে দ্বাদশ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ প্রমুখ।

জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি অশোক রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেয়ে আমরা আনন্দিত। শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জুড়ীতে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় ০৬:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২