ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঠাকুরগাঁওয়ে হামলার ভয়ে মামলা করেও হামলার শিকার যুবক

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষাডাঙ্গী পাড়া গ্রামের এক যুবক দুইবার হামলার শিকার হয়ে তৃতীয়বার হামলার ভয়ে আদালতের দ্বারস্থ হয়েও আবার হামলার শিকার হয়েছেন।

কোষাডাঙ্গী পাড়ার মৃত আইনুল হকের ছেলে রাসেল রানা(২৯) অভিযোগ করে বলেন, তার চাচা এবং চাচাতো ভাইয়েরা জমিসংক্রান্ত বিষয়ে তার বাবা না থাকার সুযোগে দুবার তার উপর হামলা করে। তৃতীয়বার তার চাচা আব্দুল মালেক,চাচাতো ভাই সুজন আলী ও আওয়াল গত ২০ আগষ্ট আবারো তার উপর হামলার চেষ্টা করলে স্থানীয় লোকদের সহযোগিতায় বেঁচে যায়। এসময় তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

প্রাণ ভয়ে রাসেল ঠাকুরগাঁও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭/১১৭(সি) ধারার বিধান মতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তার উপর ক্রমাগত হামলার হুমকি আসতে থাকে।
বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে তারা আবার হামলা চালায়। এসময় তাদের হামলায় রাসেলের হাত কেটে যায় এবং পায়ে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। যাবার সময় তারা রাসেলের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় ও বাড়ি ভাংচুর চালায়।
আহত অবস্থায় রাসেল পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলমের কাছে গেলে তিনি আগে চিকিৎসা নিতে বলেন। পরে বিষয়টি তিনি দেখবেন বলে আস্বস্ত করেন। বর্তমানে রাসেল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,আমি আহত অবস্থায় তাকে দেখেছি। আগে চিকিৎসা নিয়ে পরে লিখিত অভিযোগ দিতে বলেছি। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঠাকুরগাঁওয়ে হামলার ভয়ে মামলা করেও হামলার শিকার যুবক

আপডেট সময় ০৭:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২