ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ ৮০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে সমসের আলী নামে (৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ১ ডিসেম্বর ভোর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাদুবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসিরা জানান, গতকাল বুধবার ওই ইউনিয়নের সাদুবান্দা গ্রামের আব্দুর রহিম ও প্রতিপক্ষ সামসুলের সাথে জমি বিরোধ হয়। এ সময় আব্দুর রহিমের লোকজন সামসুলের লোকজনের উপড় হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয় পরে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সামসুলদের কাউকে না পেয়ে ভোর রাতে তার চাচাতোভাই সমসের আলীকে একা পেয়ে কুপিয়ে হত্যার পর তার বাড়ির আঙিনায় ফেলে রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত সমসের আলীর স্ত্রী বলেন, আমরা এক ঘরে ঘুমাচ্ছিলাম। রাত আনুমানিক প্রায় ৩ টার সময় কয়েকজন এসে জোর করে ঘরের দরজা ভেঙে ঘর থেকে আমার স্বামীকে বের করে কুপিয়ে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত সমসের আলীর ছেলে ফজিল জানান, আগের দিন আব্দুর রহিমের লোকজন আমাদের পিটিয়ে আহত করে আমরা হাসপাতালে ভর্তি থাকার কারণে তারা আমার বাবাকে একা পেয়ে বাবাকে হত্যা করে ফেলে রেখেছে।

এ বিষয়ে দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক সোহেল রানা জানান, গতকাল জমি নিয়ে বিরোধ হবে এমন ঘটনা জানতে পেরে সামসুলের ছেলে মকলেস থানায় বিষয়টি অবগত করেন। এসময় থানা পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয় লিখিত অভিযোগ প্রদানের জন্য। কিন্তু লিখিত অভিযোগ প্রদান সময়ের ব্যাপার জানালেও পুলিশ তাৎক্ষনিকভাবে সহযোগীতা না করায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। পরে ভোর রাতে আবারও দূর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খয়রুল আনাম জানান, জমি বিরোধে বিষয়ে আমাকে কেউ ফোন করেনি। তারা ৯৯৯ এ ফোন করেছিল। সেখান থেকে জানানোর পর তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ছে। এখানে অসহযোগীতার বিষয়টি সত্য নয় বলে জানান তিনি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ ৮০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২