সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আলোচনা ফুটসাল নিয়ে , জলসিড়িতেই বাফুফের সভা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সভা ৯ মে শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে। সাধারণত বাফুফের এ সভা বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমভাবে এবার ঢাকার মধ্যেই ফেডারেশনের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৯ মে ঢাকা মেট্রোপলিটন সিটি ইন্টার স্কুল (মূলত ইংরেজি মিডিয়াম) টুর্নামেন্টের ফাইনাল রয়েছে। এজন্যই ফাইনালের ভেন্যুতে ফেডারেশনের সভা ডাকা হয়েছে। ঘরোয়া ফুটবল ও ফেডারেশনের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও ৯ মে সভায় আলোচ্যসুচিতে আছে শুধু এএফসি এশিয়ান কাপ ফুটসাল কোয়ালিফায়ার্স। বাংলাদেশ এশিয়ান ফুটবলে ফুটসাল প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করেনি। আন্তর্জাতিক তো নয়-ই ২০০৮ সালের পর বাফুফে ফুটসাল টুর্নামেন্ট আয়োজনও করেনি। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন।

বর্তমান সময়ে ঢাকা সহ দেশের অনেক জেলায় ফুটসাল অনেক জনপ্রিয়। বিশেষ করে শুক্র-শনিবার ছুটির দিনে সৌখিন ও ফুটবলপ্রিয় মানুষরা ছোট পরিসরের এই ফুটবলে মেতে উঠেন। বাফুফে স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি ফুটসাল, বিচ ফুটবলের দিকেও মনোযোগী হচ্ছে। আলোচ্যসুচিতে ফুটসাল থাকা সেটাই নির্দেশ করে।

২০ মার্চ রমজানের মধ্যে বাফুফের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ইফতারের সময় নিকটবর্তী হওয়ায় রেফারিজ কমিটির মতো গুরুত্বপূর্ণ কমিটি গঠন হয়নি৷ ঘরোয়া ফুটবলের চলতি মৌসুম শেষের দিকে। এবার লিগ, টুর্নামেন্ট হয়েছে অত্যন্ত নিম্নমানের মাঠে। গ্রাউন্ডস কমিটিও করতে পারেনি ফেডারেশন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাশ কাটিয়ে একমাত্র ফুটসাল এজেন্ডায় থাকা খানিকটা বিস্মিত হয়েছেন ফেডারেশনের অনেকেই। যদিও বিবিধ অংশে যে কোনো বিষয়ে উথাপন বা আলোচনা হওয়ার সুযোগ রয়েছে।

চট্টগ্রাম স্টেডিয়াম বাফুফে ২৫ বছরের জন্য পেয়েছে। সেই স্টেডিয়ামে বাফুফে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ – হংকং ম্যাচ আয়োজন করতে চায়। এজন্য ১০ মে চট্টগ্রামে সভা হতে পারে এমনটা শোনা গেলেও এখন ৯ মে ঢাকায় জলসিড়িতে সভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল লন্ডন থেকে ফিরেছেন। বাফুফে সভা করে আবার দিন তিনেক পর ফিফা কংগ্রেসের জন্য প্যারাগুয়ে রওনা হবেন। সেখানে তার সফরসঙ্গী হবেন নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সাধারণ সম্পাদক সৌদি আরবের জেদ্দায় রয়েছেন ফিফার এক প্রোগ্রামে ৷ সাধারণ সম্পাদক ও ফেডারেশন কর্তারা নিয়মিতই বিদেশে নানা সভা ও সেমিনারে গেলেও দেশের ফুটবল ও ফেডারেশনে অব্যবস্থাপনা কমিয়ে পেশাদারিত্বের পথে আনতে পারছেন না এখনো।

২৬ অক্টোবর তাবিথ আউয়াল বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৯ মে ঘরোয়া ফুটবলের মৌসুম শেষ হচ্ছে। এখনো লিগ, ফেডারেশন কাপের কোনো ম্যাচ দেখতে মাঠে দেখা যায়নি সভাপতিকে। অথচ ইন্টার স্কুল সিটি টুর্নামেন্টে দেখতে একদিন গিয়েছিলেন। আবার ৯ মে টুর্নামেন্টের ফাইনালেও থাকছেন যেহেতু বাফুফে সভা জলসিড়িতেই। ইন্টার স্কুলের আলাদা কমিটি থাকলেও বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম এই প্রোগ্রামে বেশ সক্রিয়। ফলে এই টুর্নামেন্টে বাফুফে সভাপতির উপস্থিতিও বেশি বলে ধারণা ফেডারেশনের অনেকের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আলোচনা ফুটসাল নিয়ে , জলসিড়িতেই বাফুফের সভা

আপডেট সময় ০৫:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫