ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

সাদুল্লাপুর থেকে অপহৃত পল্লিচিকিৎসক তিনদিন পর বগুড়ার থেকে উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অপহৃত পল্লিচিকিৎসক তরিকুল ইসলাম (৩৫) কে তিনদিন পর সোমবার (৫ মে) বিকাল ৪টায় বগুড়া থেকে উদ্ধার করা হয়েছে। তবে কোন আসামীকে গ্রেপ্তার করতে পারে নাই।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প ও র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা এলাকা থেকে ওই পল্লিচিকিৎসককে উদ্ধার করা হয়। এসময় আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
সোমবার (৫ মে) রাত ১০টায় সাদুল্লাপুর থানায় এক প্রেস ব্রিফিং গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আর জানান, গত শুক্রবার বিকেলে তরিকুল বাড়ি থেকে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর জোরপূর্বক তাকে অটোরিক্সা-ভ্যানে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারপর তাকে চোঁখ বেঁেধ বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। এবং অপহরণকারীরা ফোন করে তার স্বজনদের কাছে টাকা দাবি করেন। এ সময়কালে তাকে নির্যাতন করে জোর পূর্বক তিনটি নন জুডিশিয়াল সাদা স্টামে স্বাক্ষর নেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড জানান, ওই এলাকায় সড়কের ওপর থেকে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অপহরণের সময় পুলিশের পোশাক পরিহিত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এসময় ওসি তাজউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত. গত শুক্রবার তাকে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তরিকুল ইসলামকে টেনেহিঁচড়ে একটি অটোরিক্সা-ভ্যানে তুলছেন। এ সময় তাঁর পড়নের পাঞ্জাবি ছিঁড়ে যায়। রিক্সাভ্যানে তোলার পর কেউ দাঁড়িয়ে, কেউ তাঁকে ধরে বসে আছেন। এ সময় ঘটনাস্থলের আশপাশের লোকজনের মধ্যে পুলিশের পোশাক ও হেলমেট পরা এক ব্যক্তিকে দেখা গেছে। উপস্থিত পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি পায়চারী করছেন। আর এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এখানে কিন্তু প্রশাসনের লোক আছে।’ কিন্তু তরিকুল তাঁদের সাহায্য চাইলেও সবাই দাঁড়িয়ে ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা অপহরণের সময় বাধা দেননি।
এ ঘটনায় গত শনিবার রাতে ওই পল্লিচিকিৎসকের ছোট ভাই হিরু মিয়া সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও সাত-আটজন আসামি করা হয়।
অপহৃত তরিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি একজন পল্লিচিকিৎসক। আগে তিনি ওই ইউনিয়নের টিয়াগাছা গ্রামের জামে মসজিদের ইমাম ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

সাদুল্লাপুর থেকে অপহৃত পল্লিচিকিৎসক তিনদিন পর বগুড়ার থেকে উদ্ধার

আপডেট সময় ০৩:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫