ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রবিউল ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

জানা গেছে, রাত ৮টার দিকে রবিউল বাড়িতে লিচু খাচ্ছিলো। হঠাৎ সে একটি বিচি গিলে ফেলে। একপর্যায়ে লিচুর বিচিটি গলায় আটকে শ্বাসবন্ধ হয়ে ছটফট শুরু করে। আর নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরিবারের লোকজন চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে রবিউলকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর বলেন, শ্বাসনালিতে লিচুর বিচি আটকে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। তবে এটি একটি আকস্মিক মৃত্যু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫