ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

মাদক বাণিজ্যে বাধা, ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

বরিশালে মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছেন এক যুবলীগ নেতা। আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৪ মে) দিবাগত রাতে নগরীর চাঁদমারি স্টেডিয়াম কলোনীতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম আল আমিন (৩২)। তিনি বরিশাল নগরীর চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

আহতরা হলেন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদার (৩৫), ১১নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসলাম হাওলাদার, বিএনপি নেতা মো. শাহিন (৩৫), মো. কাওসার (২৭), মো. রাজীব (৩৫) ও মো. রাজা (৪২)।

আল আমিন বাহিনীর মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ আহতদের।

আহত রাজীব জানান, স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও স্টেডিয়াম কলোনীতে সন্ত্রাসী আল আমিন বাহিনীর অত্যাচারে এখনও অতিষ্ঠ জনসাধারণ। আল আমিন গত ১৭ বছর যাবত ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। এখনও এলাকার জমি দখল, মাদক বাণিজ্য সবই চলে আল আমিনের নিয়ন্ত্রণে। তাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের চিকিৎসা শেষে মামলা করবেন বলে জানান তিনি।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আহতদের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তারা সুস্থ হয়ে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান!

মাদক বাণিজ্যে বাধা, ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

আপডেট সময় ১২:০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫