ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন

রাস্তা থেকে অপহরণের চতুর্থ দিনে সাদুল্লাপুরের পল্লি চিকিৎসক বগুড়া থেকে উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে অপহৃত পল্লি চিকিৎসক তরিকুল ইসলামকে (৩৫) বগুড়া থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দুপুরে র‍্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বগুড়া থেকে অপহৃত পল্লি চিকিৎসককে উদ্ধার করা হয়। তাকে সাদুল্লাপুরে আনা হচ্ছে। তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সময়ের ভিডিও দেখে আসামি শনাক্ত করে গ্রেফতার করা হবে।
গত শুক্রবার (২ মে) বিকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকার রাস্তা থেকে মোটরসাইকেল থেকে নামিয়ে তরিকুল ইসলামকে অপহরণ করা হয়। তরিকুল ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তার চেম্বার ও ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া তিনি একটি মসজিদে ইমামতি করেন।
ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, রাস্তা থেকে তরিকুল ইসলামকে জোর করে টেনেহিঁচড়ে একটি অটোরিকশাভ্যানে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন। এ সময় রাস্তায় স্থানীয় লোকজন ছাড়াও পুলিশের পোশাক ও মাথায় হেলমেট পড়া একজনকে দেখা যায়।
স্বজনদের অভিযোগ, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভাতগ্রাম বাজারের ওষুধের দোকানে যাওয়ার সময় তরিকুলকে মারধরের পর অপহরণ করা হয়। পূর্বশত্রুতার জেরে দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া এবং চাঁদকরিম গ্রামের মিলন মিয়ার নেতৃত্বে ৭-৮ জন মিলে তাকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় আটকে রাখে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

রাস্তা থেকে অপহরণের চতুর্থ দিনে সাদুল্লাপুরের পল্লি চিকিৎসক বগুড়া থেকে উদ্ধার

আপডেট সময় ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫