ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং

দুই মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি মাজাহারুল সুজনকে

বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলাসহ পৃথক দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজাহারুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

আজ (সোমবার) তাকে দিনাজপুর কারাগার থেকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে আদালতের জিআরও এএসআই আব্দুল কুদ্দুস বাসস-কে জানান, বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি সুজনকে চতুর্থ ও তার বাবা সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে প্রধান আসামি করে মোট ৬৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এর পাশাপাশি, সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা এডভোকেট মওদুদ আহমেদ সুজনকে প্রধান আসামি করে মোট ৩২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আজ দুপুরে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সুজনকে আদালতে আনা হলে শুনানিতে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সুজনের আইনজীবী এডভোকেট ফজলে রাব্বী বলেন, ‘মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

দুই মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি মাজাহারুল সুজনকে

আপডেট সময় ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫