ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার

গাইবান্ধায় ৪ দিনেও উদ্ধার হয়নি পল্লী চিকিৎসক 

গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচিত পল্লী চিকিৎসক অপহরণের ৪দিনে তাকে উদ্ধার করতে
পারেনি পুলিশ। এ নিয়ে ওই পল্লী চিকিৎসকের পরিবারের লোকজন উৎকন্ঠায় দিন
কাটাচ্ছেন। গতকাল সোমবার দুপুর ৫ টায় এ খবর লেখা পর্যন্ত অপহৃতকে উদ্ধার করা সম্ভব
হয়নি।
পল্লী চিকিৎসক তরিকুল ইসলামের ছোটভাই হিরু মিয়া বলেন, অপহরণের চারদিন হয়ে
গেল, এখনো আমার ভাইকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অথচ সেখানে পুলিশের পোশাক
পরিহিত একজনের উপস্থিতি ভিডিওতে দেখা যাচ্ছে। অপহরণকারীরা সবার পরিচিত। দিনে
দুপুরে এ ধরনের ঘটনা ঘটানোর কারণে ভাইকে নিয়ে খুব দুঃশ্চিন্তায় আছি আমরা। তার
দুই মেয়ে বার বার শুধু কাঁদছে। প্রশাসনের কাছে তার বড়ভাইকে দ্রুত উদ্ধার করে
পরিবারের কাছে ফেরত দেওয়ার অনুরোধ করেন তিনি। এ ব্যাপারে সাদুল্লাপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, আমরা প্রথম দিন থেকেই তাকে
উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছি। অভিযান চলমান আছে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে উপজেলার ভাতগ্রামের অনাথ একাডেমির পার্শে হাতি চামটার ব্রিজ নামক স্থানে উপজেলার
বিষনুপুর গ্রামের পল্লী চিকিৎসক তরিকুল ইসলা কে অপহরন করা হয়। স্থানীয় ভাতগ্রাম
বাজারে তার ওষুধের দোকান আছে। গত শুক্রবার বিকেলের দিকে তরিকুল ইসলাম
মোটরসাইকেল যোগে তার দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাতগ্রামের হাতি চামটার
ব্রি্রজের উপর উঠলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে পথরোধ করে। এ সময়
তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে যায়। তখন থেকে বিভিন্ন
স্থানে খুঁজেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি
তরিকুল ইসলামকে টেনে হিঁচড়ে একটি অটোভ্যানে তুলছেন। সেখানে পুলিশের
পোশাক পরিধান করা একজনের উপস্থিতিও ভিডিওতে দেখা যায়। তাঁর পাঞ্জাবি ছিঁড়ে
যায়। ভ্যানে তোলার পর কেউ দাঁড়িয়ে, আবার কেউ বসে তাঁকে ধরে আছেন। এ সময়
আশপাশের কয়েকজন ঘটনাটি দেখতে থাকেন। তরিকুল তাঁদের সাহায্য চাইলেও সবাই
দাঁড়িয়ে ছিলেন। একজন অটোভ্যানটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা

গাইবান্ধায় ৪ দিনেও উদ্ধার হয়নি পল্লী চিকিৎসক 

আপডেট সময় ০৫:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫