ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও নতুন প্রজন্মকে তিন বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার

আত্রাইয়ে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁর আত্রাইয়ে বিবাদমান জমি থেকে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়সাড়া গ্রামের রিমা খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার দাদা থেকে ওয়ারিশান সূত্রে প্রাপ্ত বুজরুগ বোয়ালিয়া মৌজায় ৩.৯০ শতাংশ জমি দীর্ঘদিন থেকে তারা পিতা আব্দুর রহিম খাঁন ভোগদখল করে আসছে। তার চাচা আব্দুস ছালাম খাঁন ১৯৮৪ সালের একটি দলিল বলে দাদা তাকে ২.৫৬ শতাংশ জমি হেবা করেছেন মর্মে কিছু জমি অন্যের কাছে বিক্রি করে দেন।

অথচ তার দাদা মৃত্যু বরণ করেছেন ১৯৮৩ সনে। এ থেকে প্রতিয়মান হয় যে দলিলটি সম্পূর্ণ ভূয়া ও জাল। পরবর্তীতে তারা এ বিষয়ে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। আমরা আমার চাচার ওই দলিলটি বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করেছি যা বিচারাধীন রয়েছে।

এদিকে আমাদের পূর্ব থেকে ভোগদখলকৃত জমিতে আমরাই ইরি বোরো ধান রোপন করি। ধান পাকতে শুরু করলে প্রতিপক্ষের লোকজন জয়সাড়া গ্রামের আব্দুর রহমান (৫৫), আব্দুল মান্নান সরদার (৫০) ও মারুফ হোসেন (২৫) ২০-২৫ জন লোক নিয়ে জোর পূর্বক আমাদের জমির ধান কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডিও করা আছে। জিডির প্রেক্ষিতে পুলিশ তাদেরকে ধান কাটতে নিষেধ করলেও পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা জোর পূর্বক ধান কেটে নিয়ে যায়। তিনি তার লিখিত বক্তব্যে ধান কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রিমা খাতুনের পিতা আব্দুর রহিম খাঁন, মা শহিদা বিবি, সাহেবগঞ্জ উত্তরপাড়া গ্রামের সোহাগ, শিবপুর গ্রামের রাব্বি ও মির্জাপুর গ্রামের রানা হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা

আত্রাইয়ে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫