ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

স্পেনে -মস্কোর পর ‘মাস্তুল’

গত মাসে অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’। উৎসবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি) জিতেছে সিনেমাটি। এবার স্পেনের এক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল মাস্তুল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এই উৎসবে সেরা মানবিক চলচ্চিত্রের জন্য লাইফ অ্যাওয়ার্ড বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের সিনেমাটি। ইমাজিন ইন্ডিয়ার ওয়েব সাইটে এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানিয়েছেন, মস্কোতে মাস্তুলের প্রিমিয়ারের পর অনেক জায়গা থেকে সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মাস্তুল। সব ঠিক থাকলে উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরের শুরুতে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান তিনি।

জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

স্পেনে -মস্কোর পর ‘মাস্তুল’

আপডেট সময় ০২:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫