ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, ‘মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।’

রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা।

চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি।

মনির নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েক বছর ধরে স্টানম্যান হিসেবে চলচ্চিত্রে কাজ করছিলেন তিনি।

আগামী ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এই সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

আপডেট সময় ০২:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫