ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

৮০ বার শট নিয়েছেন আল্লু অর্জুন শুধু একটি দৃশ্য নিখুঁত করতে

দচলছে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫’ । মুম্বাইয়ে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক বিনোদন সম্মেলনে প্রথমদিনেই উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

সিনেমার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ‘পুষ্পা টু’ সিনেমার একটি দৃশ্যের শুট নিয়ে বিশেষ একটি ঘটনা শেয়ার করলেন অভিনেতা।

আল্লু অর্জুন বলেন, ‘আপনারা নিশ্চয়ই ‘পুষ্পা টু’-এর ট্রেলার দেখেছেন। সেখানে একটি পাল্লু শট আছে—ওড়না নিয়ে একটি বিশেষ দৃশ্য। সেটি নিখুঁতভাবে তোলার জন্য আমাদের ৭০ থেকে ৮০ বার শট নিতে হয়েছিল।’

তিনি জানান, সকাল ৮টা ৩০ মিনিটে শুটিং শুরু হয়। তবে কীভাবে শরীর ও মুখের অভিব্যক্তি নিখুঁত হবে, তা বুঝতে সময় লেগে যায়। দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ সেই শট ঠিকভাবে তোলা সম্ভব হয়।

অভিনেতা বলেন, ‘৮০ বার টেক নেওয়ায় গোটা ইউনিট ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল, এই দৃশ্যটা নিখুঁত না করলে চলবে না’।

তার মতে, ৭৮ বা ৮৫ নম্বর টেকেই অবশেষে সেই দুর্দান্ত মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়।

উল্লেখ্য, ‘পুষ্পা’ ছবির বিশাল সাফল্যের পর দ্বিতীয় পর্ব ‘পুষ্পা টু’ মুক্তির সঙ্গে সঙ্গে দেশজুড়ে সাড়া ফেলে। আল্লুর চরিত্র পুষ্পা রাজ—এক দিনমজুর থেকে লাল চন্দন চোরাচালানের সিন্ডিকেটে উঠে আসার কাহিনি দর্শকের মন ছুঁয়ে যায়। ছবিতে আল্লুর সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

৮০ বার শট নিয়েছেন আল্লু অর্জুন শুধু একটি দৃশ্য নিখুঁত করতে

আপডেট সময় ০১:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫