ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

শ্রীমঙ্গলে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রতিবেদন বাতিল এবং মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এই মানববন্ধনে বিভিন্ন ইসলামী ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলামবিরোধী সুস্পষ্ট অবস্থান তুলে ধরে বলেন, এই কমিশনের প্রস্তাবনাগুলো সরাসরি কুরআন-সুন্নাহ বিরোধী এবং মুসলিম সমাজের ধর্মীয় ও পারিবারিক কাঠামোর উপর চরম আঘাত। তারা এই প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বাতিলের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মুসলিম উত্তরাধিকার আইন বাতিল, অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন, স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার অনুমতি, যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতিসহ প্রস্তাবিত বিষয়ে ইসলাম ও মুসলমানদের বিশ্বাসের সঙ্গে কোনো মিল নেই। এগুলো দেশের ধর্মীয় ভারসাম্য বিনষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্র।

মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন মাওলানা এম এ রহিম নোমানী, মোঃ নাঈম হাসান, মোজাহিদুল ইসলাম ও শামিম আহমেদ। এছাড়াও শিবির সভাপতি সাদিকুল ইসলাম ও তালামিযে ইসলামিয়ার সেক্রেটারি সায়েল আহমেদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচারের অভাবে সমাজে অস্থিরতা বাড়ছে, যা রোধ করা জরুরি।

মানববন্ধনে ভারতের মুসলিমদের ওপর হামলা ও মসজিদ-মাদরাসায় আক্রমণের প্রতিবাদ জানানো হয়। বক্তারা এসব নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন এবং বাংলাদেশের সরকারকেও কঠোর অবস্থান নিতে অনুরোধ জানান।

তারা দাবি জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত সদস্যদের অপসারণ করে নতুনভাবে একটি ধর্ম-সংবেদনশীল ও বাস্তবভিত্তিক কমিশন গঠন করা হোক, যা দেশের মূল্যবোধ ও সমাজ কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

মানববন্ধনে সর্বশেষে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যেন এই ধরনের ইসলামবিরোধী কমিশন গঠনের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না হয় এবং ইসলামী মূল্যবোধকে হেয় করার যে কোনো প্রচেষ্টা রোধ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

শ্রীমঙ্গলে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন

আপডেট সময় ০৯:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫