ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া জিসান (১৮)এর জানাযা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মানুষের ঢল নামে। শনিবার (৩ মে)বাদ আসর উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে তার নিজ এলাকায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তার বাড়ি আঙ্গিনায় দাফন সম্পন্ন করা হয়। এসময় সকলেই জিসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। জিসানের মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য গত শুক্রবার (২মে) দুপুরে সাড়ে ১২ টার দিকে সালথা টু ফরিদপুর সড়কের কাউলিকান্দা এলাকায় মোটরসাইকেল ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় জিসান মারাত্মক ভাবে আহত হয়।পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজকে জিসানের মরাদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারিক নিকট হস্তান্তর করে প্রশাসন।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি 



















