যৌথ বাহিনীর অভিযানে ৫ কেজি গাঁজা সহ জাকির ও শাকিল নামক ২জন যুবক কে আটক করা হয়েছে।
৩ রা মে বিকাল ৪ টার সময় ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নামক স্থানথেকে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী ও ফরিদগঞ্জ উপজেলা থানাপুলিশ নিয়ে গঠিত যৌথবাহিনির একটি চৌকস টিম।
৩ মে শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার জাবেদ হোসেন জানান,গত ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ৩ মে ৪ ঘটিকায় সময় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাকির (২৫) এবং শাকিল (২২)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
শ্যামল সরকার, স্টাফ রিপোর্টার 



















