ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন গণমাধ্যম কমিশন বাস্তবায়নের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব এর আহ্বান।

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য “মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি”।

স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করে তা বাস্তবায়নের জন্য, সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। তাহারই ধারাবাহিকতা বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকতার স্বাধীনতা,গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্বরত অবস্থায় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠানে।
বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ৩ মে শনিবার ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বেলা ৩টায় নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কিন্তু আজ সেই বিবেককে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে। তারা বলেন, দেশে বারবার সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের অপব্যবহার করে কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণের তথ্য জানার অধিকার বিপন্ন হয়। অবিলম্বে সাংবাদিক নির্যাতনের বিচার এবং এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা। বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি শামীম তালুকদারের সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম রাব্বির সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মীর মো: খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক সজিব রাজভর বিপিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সাহা বিষু, দফতর সম্পাদক মো. রাফিউল ইসলাম হায়দার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, নেত্রকোনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, সাংবাদিক মকবুল হোসেন সাংবাদিক আব্দুল মান্নান খান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫