ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

পাটগ্রামে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লালমনিরহাটের পাটগ্রাম রসুলগঞ্জ হাটবাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তাঁর উপর চড়াও হয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করে ফুটপাত দখলকারী দোকানদারেরা। একপর্যায়ে অভিযান পরিচালনাকারীদেরকে লাঞ্চিত করা হয়।
শনিবার (০৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাজুল ইসলাম হাদি (৩৩) নামে অভিযুক্ত এক ব্যক্তিকে দুই বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

হাদি রসুলগঞ্জ গ্রামের জুম্মাপাড়া এলাকার পাটগ্রাম পৌরসভার নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত রমজান মাসে ফুটপাত দখল ছেড়ে দিতে বিভিন্ন স্তরের ব্যক্তি, প্রতিষ্ঠান ও দোকানদেরকে আহবান জানিয়ে একাধিক দিন মাইকিং করা হয়।
এ সময় ফুটপাত দখলকারীরা ইউএনওর কাছে ঈদ পর্যন্ত সময় নেয়। এরপর সর্তক করে সরে যেতে বললেও কেউ সরে যায়নি। পরবর্তীতে শনিবার (০৩ মে) থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী ও আনসারদেকে নিয়ে ফুটপাত দখল মুক্ত করার অভিযান পরিচালনা করতে থাকেন ইউএনও। পৌর রসুলগঞ্জ হাটবাজার শহরের পশ্চিম চৌরঙ্গী মোড় হতে পূর্ব চৌরঙ্গী মোড় পর্যন্ত অভিযান পরিচালনা করার সময় পশ্চিম চৌরঙ্গী মোড় সড়কের ফুটপাত দখলকারী ফলের দোকানদারসহ অন্যান্য দোকানদারেরা অন্তত ২০-২৫ ব্যক্তি ইউএনওর উপর চড়াও হন। ইউএনও ও আনসার সদস্যদের সাথে বিতর্কে জড়ান। একপর্যায়ে আনসার সদস্যসহ ইউএনওকে ধাক্কা মারেন। এ ঘটনার পর তাজুল ইসলাম হাদী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। এ সময় ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে সরকারি কর্মকর্তাকে হুমকি ও আক্রমণ করার অপরাধে দন্ডবিধি আইনের ১৮৯ ধারায় আদালত অভিযুক্ত হাদিকে ৫ শ টাকা জড়িমানা ও দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রাপ্ত আসামী তাজুল ইসলাম হাদিকে পুলিশ প্রহরায় বিকেলে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে সরকারি কর্মকর্তাকে হুমকি ও আক্রমণ করার অপরাধে অভিযুক্ত হাদিকে ৫ শ টাকা জড়িমানা ও দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ফুটপাত দখলমুক্ত করতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

পাটগ্রামে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫