ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ জমি দখলের অভিযোগ মিথ্যা, হাফিজ ইব্রাহিমের পক্ষে সংবাদ সম্মেলন স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি রিং, একটিতে বেলুনিং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে: বেরোবি রেজিস্ট্রার আড়াইহাজারের নায়েব মজিবরের শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখুন: এমপি এমরান চৌধুরী পঞ্চগড়ে বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে ৯ মামলার আসামি নিহত ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে?

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের পটিয়ায় এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস খাদে পড়ে গেছে। এসময় মোটরসাইকেল আরোহী ইয়াসিন কালু (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। এতে বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন কালু পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকার শামসুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহনের বাসটি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন কালু মারা যান। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তবে উল্টে না যাওয়ায় বাসযাত্রীরা অক্ষত রয়েছেন।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’ উদ্ধার

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৪:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫