সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন না করার ষড়যন্ত্র ও অজুহাত শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে নাটোরে এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ নির্বাচনের সাড়ে ১৫ বছর আমরা রক্ত দিয়েছি। অনেক মায়ের বুক খালি হয়েছে। গণতন্ত্রের জন্য আমরা বহু ভাইদের হারিয়েছি। আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, দেশের স্থিতিশীলতা দেশের গণতন্ত্র স্বাভাবিক করতে জনপ্রতিনিধিমূলক সরকারের বিকল্প নাই। তাই শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানাই।

নাটোর আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

আপডেট সময় ০৩:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫