ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো বেড়েছে, কিন্তু শিক্ষার মান কি বেড়েছে? সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গোপালগঞ্জে বদলি সিলেটের জোনাল কার্যালয়ে আগুন, আতঙ্কে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবায় ও এলাকার উন্নয়নে কাজ করতে চান শিহাব উদ্দিন টোকন সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি

চাঁদপুরের শাহরাস্তিতে অসহায় ১২ পরিবার পেয়েছেন গৃহনির্মাণ সামগ্রী

চাঁদপুরের শাহরাস্তিতে আয়েত আলী ভুঁইয়া মেহনতী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে দরিদ্র ও অসহায় ১২ পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় উপজেলার কাঁকৈরতলা জিকে দাখিল মাদরাসা মাঠে সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, আয়েত আলী ভুঁইয়া মেহনতী কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়া প্রতি বছর তাঁর যাকাতের অর্থ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে গৃহ নির্মাণের জন্য টিন ও পরিবহন ব্যয়ের জন্য নগদ অর্থ বিতরণ করে থাকেন। ওই কার্যক্রমের অংশ হিসেবে এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে ৪৮ টি পরিবারকে সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শাহরাস্তি অঞ্চলের ১২ পরিবারের মাঝে এই গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।

নিজ বসতঘরের জন্য টিন পেয়ে খুশি রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের শাহিনা আক্তার। তিনি জানান, বর্ষায় ঘরে পানি পড়ে। এবার মজবুত করে টিনের চাল তৈরি করা হবে।

টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের শামছুন্নাহার জানান, টিন পেয়ে তাঁর অনেক উপকার হয়েছে। আল্লাহ যেন এই ব্যাক্তির মঙ্গল করেন।

কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপি সভাপতি আয়েত আলী ভুঁইয়া জানান, তিনি ১৯৮৮ সাল থেকে যাকাতের অর্থে ঘর নির্মানে সহায়তা করে আসছেন। এ পর্যন্ত নিজ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩ হাজার ১ শত ১৯ টি ঘর নির্মাণ করেছেন। আগামিতে এ সংখ্যা ৫ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, এটা গরিবের পাওনা, আমি আমার দায়িত্ব থেকে সে পাওনা পরিশোধ করার চেষ্টা করছি। আমি কোন দল দেখিনা, সৎ ও নামাজি হলেই আমি সহযোগিতা করছি।

নারীদের তালিকা করে সহযোগিতা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, একজন মহিলা নামাজি ও পরহেজগার হলেই পরিবারের অন্যদের নৈতিক পরিবর্তন সম্ভব। এজন্য পরিবারের নারী সদস্যদের তিনি প্রাধান্য দিচ্ছেন।

গৃহনির্মাণ সামগ্রী বিতরনকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রূপণ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহেতেশামুল গনী, যুগ্ম আহবায়ক মাসুদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার, পৌর বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে অসহায় ১২ পরিবার পেয়েছেন গৃহনির্মাণ সামগ্রী

আপডেট সময় ০২:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫