বগুড়ার গাবতলি নেপালতলি ইউনিয়নের জাতহলিদা তিন মাথা মোড় তকির বকুলতলা ফাউন্ডেশনের উদ্যোগে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এর উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে। মে দিবস উপলক্ষে শ্রমিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ’র সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম আলতাফ’র পরিচালনায় এ সময় তকির বকুলতলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আক্কাছ আলী, প্রচার সম্পাদক রবিন হাসান সজিব সহ আগর আলী (সাগর), মো: রহিম ,মো: ফুলু,মো: বুলু,মো: হান্নান গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মহান মে দিবস উপলক্ষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
গাবতলী তকির বকুলতলা ফাউন্ডেশনের উদ্যোগে মে দিবস উদযাপন
-
আহসান হাবিব শিবলু গাবতলী (বগুড়া) প্রতিনিধি - আপডেট সময় ০১:২৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- ৯৯৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















