সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

সব দেনা পরিশোধ করলো নির্ধারিত সময়ের আগেই -পেট্রোবাংলা

নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করলো পেট্রোবাংলা। বুধবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বার্তায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় মোট দেনা ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৭০২.০৩ কোটি টাকা)। যা বকেয়াসহ এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৩৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৫ হাজার ২৫৩.৪০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগসহ পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট সব সংস্থার যুগোপযোগী ও গতিশীল টিম ওয়ার্কের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার দুই মাস আগে এ দেনা পরিশোধ করা সম্ভব হয়েছে।

পেট্রোবাংলা জানায়, আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি), দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারী, দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণের সুদসহ পুঞ্জীভূত দেনা পরিশোধ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ এবং এপ্রিলে পেট্রোবাংলা কর্তৃক ৪ শ্রেণীর পাওনাদারদের যথাক্রমে সর্বমোট ৬৫৪.৭০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮ হাজার ০৫২.৮১ কোটি টাকা) এবং ৭৯০.৭৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ৮০৫.০৫ কোটি টাকা) সর্বমোট ১ হাজার ৪৪৫.৪১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭ হাজার ৮৫৭.৮৬ কোটি টাকা) পরিশোধ করেছে। ফলে ৩০ এপ্রিল পেট্রোবাংলার কাছে আইওসি শেভরন ও তাল্লো, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওকিউটি, স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহকারী,
এফএসআরইউ এবং আইটিএফসির মেয়াদোত্তীর্ণ কোনো পাওনা নেই।

বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
এনবিআর সংস্কার নিয়ে আয়কর-কাস্টমস নন-ক্যাডার কর্মকর্তাদের ক্ষোভ!

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগের অনুমোদনের আলোকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা ঋণ প্রদান করায় পেট্রোবাংলার পক্ষে সমুদয় বৈদেশিক দেনা পরিশোধ করা আরও সহজতর হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

সব দেনা পরিশোধ করলো নির্ধারিত সময়ের আগেই -পেট্রোবাংলা

আপডেট সময় ১১:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫